অনেকের মনেই প্রথমে ভয় ঢুকিয়ে দেয়া হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সহজ টার্ম গুলোর বিদঘুটে মার্কা বাংলা নাম বলে। যেমন ভ্যারিয়েবলের বাংলা অর্থ চলক হলেও আমরা কয়জন চেয়ারকে কেদারা বলে থাকি? আমরা মোমেন্ট কে মোমেন্ট ই বলি, ভ্রামক বলি না। আমরা এই ব্লগেও কমন টার্মস গুলো যেভাবে কথ্য ভাষায় ব্যবহৃত হয় সেভাবেই উল্লেখ করব।

ভ্যারিয়েবলের সবচেয়ে সহজ সংজ্ঞা বলা যায় এটা হল একটা পাত্র (Container) যাতে আমরা বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারি। পিএইচপি একটি লুজলি টাইপড (Loosely Typed) ল্যাংগুয়েজ আর তাই এখানে আলাদা ভাবে উল্লেখ করে দেয়া লাগে না যে এটা কি ধরনের ভারিয়েবল হবে। সংরক্ষিত ডেটা দেখে পিএইচপি নিজেই বুঝে নেয় যে ভ্যারিয়েবল টি কি টাইপের। এই প্রসঙ্গে আরেকটি টার্মস চলে আসে আর তা হল অ্যারে। অ্যারে নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত দেখব, এখানে শুধু এটুকু জেনে রাখি যে সহজ কথায় অ্যারে হল অনেকগুলো ভ্যারিয়বলের একটা কনটেইনার :) – একটা অ্যারের মাঝে অনেক ভ্যারিয়েবল রাখা যায়। যাকগে, সে পরের কাহিনী।

পিএইচপিতে ভ্যারিয়েবল এর নামের আগে $ সাইন লাগাতে হয়, তখন পিএইচপি বুঝতে পারে যে এটা হল একটা ভ্যারিয়েবল। একটি ভ্যারিয়েবলে আমরা যদি সংখ্যা স্টোর করি তাহলে সেটা হবে ইন্টিজার ভ্যারিয়েবল (দশমিক এর পরে কিছু না থাকলে) অথবা ডেসিমাল ভ্যারিয়েবল (দশমিক সহ), আর প্রিন্ট করার মত যেকোন কিছু স্টোর করলে তা হল স্ট্রিং। কিন্তু মজার ব্যপার হল যে এর জন্য আলাদা ভাবে কোন ইনস্ট্রাকশন দেয়ার প্রয়োজন নেই :)

Read the rest of this entry »

  • Share/Bookmark