ইন্সটলেশন

ইনস্টলেশন শর্টকার্ট ও শুরু (উইন্ডোজ)

উইন্ডোজ পরিবেশে ম্যানুয়ালি সবকিছু সেটাপ শিখতে গিয়ে যেসকল নবীন ডেভেলপাররা হোচট খেয়েছেন তাদের জন্য খুব আনন্দের খবর হচ্ছে কোন রকম ঝামেলা ছাড়াই উইন্ডোজ পরিবেশে ওয়েব ডেভেলপ করার পরিবেশ তৈরি করা সম্ভব। এর জন্য খুব জনপ্রিয় দু’টি প্যাকেজ (XAMPP, WAMP) আছে যাতে Apache, PHP, MySQL সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় টুল একত্রে কনফিগার করে দেয়া থাকে। এদের যেকোন একটি সংগ্রহ করে সাধারণ যেকোন সফটওয়্যারের মত সেটাপ করে নিলেই ওয়েব ডেভেলপ করার প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়ে যাবে। XAMPP এবং WAMP নামের এই প্যাকেগুলো থেকে আমরা অধিক জনপ্রিয় XAMPP-কে বেছে নিচ্ছি। চলুন খুব সংক্ষেপে এটি সংগ্রহ, ইনস্টলেশন ও সাধারণ ব্যবহারবিধি জেনে নেই-

১) প্রথমেই আপনাকে XAMPP প্যাকেজটি ডাউনলোড করে নিতে হবে। যারা গুগল ব্যবহার জানেন তারা এতক্ষনে নিশ্চয় DOWNLOAD XAMPP লিখে সার্চ দিয়ে যায়গামত পৌঁছে গিয়েছেন। যারা এখনো পাচ্ছেন না তারা apachefriends.org খুলে Windows প্যাকেজটি খুঁজে বের করে ডাউনলোড দিন।
২) ডাউনলোড হয়ে যাওয়ার পর অন্য যেকোন সফটওয়্যারের মত করে সেটাপ শুরু করুন। এক্ষেত্রে Destination Folder এ C:/ বা অন্য যেকোন ড্রাইন নির্বাচন করতে পারেন।
Read the rest of this entry »

  • Share/Bookmark

ইনস্টলেশন পর্ব-৩ (উইন্ডোজ)

trivuzblog_1248410056_1-mysql.gif

ওয়েব সার্ভার সেটাপ করার পর আমরা PHP সেটআপ ও কনফিগার করা শিখেছি। এবার ডাটাবেসটা সেটাপ করে নিলেই কাজ করার জন্য মোটামুটি আমরা প্রস্তুত হয়ে যাবো। Apache ও PHP এর সাথে ডাটাবেস হিসেবে ব্যবহার করবো MySQL. ডাটাবেস সম্পর্কিত সাধারণ আলোচনা পরববর্তীতে করা যাবে আপাতত সেটাপ শুরু করা যাক-

১) প্রথমেই অনলাইন থেকে MySQL এর ফ্রি ইনস্টলারটি ডাউনলোড করে সাধারণ সফটওয়্যারের মত সেটাপ করে নিতে হবে।
২) সেটাপের শেষ ধাপে ইনস্টলেশন উইজার্ডে Configure the MySQL Server now চেক করে দিলে MySQL কনফিগারেশন উইজার্ড শুরু হবে। অথবা স্টার্ট মেনু হতে MySQL > MySQL Server Instance Config Wizard এ ক্লিক করে কনফিগারিং শুরু করা যেতে পারে।
trivuzblog_1248410090_2-mysql-setup-bengla-1.PNG
৩) কনফিগার টাইপ Detailed Configuration করে Next করুন। Read the rest of this entry »

  • Share/Bookmark

ইনস্টলেশন পর্ব–২ (উইন্ডোজ)

প্রথম ধাপে অ্যাপাচি ওয়েব সার্ভার সেটাপ করার পর আজকে আমরা PHP সেটাপ ও কনফিগার করা শিখতে যাচ্ছি। পূর্ব প্রস্তুতি হিসেবে http://www.php.net/downloads.php থেকে Windows Binaries এর zip package টা ডাউনলোড করে ফেলুন। তারপর নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন-

১) zip package টা C:\ ড্রাইভে আনজিপ করুন। তাহলে আমাদের php ফোল্ডারের লোকেশন হবে- C:\php\
২) C:\php\ ফোল্ডারে ঢুকে php.ini-dist ফাইলটির নাম পরিবর্তন করে php.ini করুন। PHP কনফিগারেশন পরিবর্তন করতে এই ফাইলটি এডিট করতে হবে।
৩) যেকোন ভাল টেক্সট এডিটর(যেমন Notepad বা Notepad++) দিয়ে php.ini ফাইলটি খুলে নিচের মত পরিবর্তন কর নিন-
doc_root = “C:\Apache2.2\htdocs” (উল্লেখ্য আমরা অ্যাপাচির কনফিগ ফাইলে DocumentRoot হিসাবে যা সেট করেছিলাম এখানে doc_root হিসাবে তাই করতে হবে)
extension_dir = “c:\php\ext” (আপনার পিএইচপি ফোল্ডার লোকেশন ভিন্ন হলে এটিও পরিবর্তন করতে হবে) Read the rest of this entry »

  • Share/Bookmark

ইনস্টলেশন পর্ব – ১ (উইন্ডোজ)

আমরা যারা মাইক্রোসফট উইন্ডোজে ডেভেলপমেন্ট করতে আগ্রহী তাদের বেশির ভাগই WAMP বা XAMPP ব্যবহার করি। সাধারণ ভাবে এগুলো ব্যবহার করলেই যথেষ্ট কিন্তু আপনাকে যদি কোথাও নিজের মত করে সার্ভারগুলোকে সেটাপ করতে বলা হয় তাহলে কী করবেন? সুতরাং নিজের মত করে AMP (Apache, MySQL, PHP) সেটাপ ও কনফিগার করতে জানাটা জরুরী। তাহলে শুরু করা যাক-

পুরো বিষয়টাকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়।
ক) ওয়েব সার্ভার সেটাপ
খ) পিএইচপি সেটাপ
গ) ডাটাবেস সার্ভার সেটাপ

ক) ওয়েব সার্ভার সেটাপ
পিএইচপি চালানোর জন্য প্রথমেই আমাদের একটি ওয়েব সার্ভার সেটাপ করে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা অ্যাপাচি ওয়েব সার্ভার ব্যবহার করবো।

১) অ্যাপাচি ওয়েব সার্ভার সেটাপ করার জন্য আমাদেরকে প্রথমে এটি সংগ্রহ করে নিতে হবে। অনলাইনে এটি ফ্রি ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে- http://www.apache.org/dist/httpd/binaries/win32/ . এখান থেকে MSI Installer Package টি (যেমন, win32-x86-no_ssl.msi) ফাইলটি নামিয়ে নিতে হবে।

২) এবার সাধারণ সফটওয়্যার সেটাপ করার মত করে এটিকে সেটাপ করে নিতে হবে। সেটাপ উইজার্ড আপনার কাছে কিছু তথ্য জানতে চাইবে। নিচের মত করে তথ্যগুলো পুরণ করে নিন-

Read the rest of this entry »

  • Share/Bookmark

ডেবিয়ান এবং উবুন্তুতে পিএইচপি ইনস্টল করা

ডেবিয়ান এবং উবুন্তুতে পিএইচপি ইনস্টল করাও একদম সহজ। আপনার টার্মিনালে নিচের মত করে কমান্ড দিন

sudo apt-get install php5

পিএইচপির কমান্ড লাইন ইন্টারফেস ইনস্টল করার জন্য

sudo apt-get install php5-cli

পিএইচপির সাথে সাহায্যকারী লাইব্রেরী হিসেবে পিয়ার এবং পিইসিএল ইনস্টল করার জন্য নিচের কমান্ড দিন। পিয়ার এবং পিইসিএল নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব।

sudo apt-get install php-pear

এবং পিএইচপির কিছু এক্সটার্নাল লাইব্রেরী কম্পাইল করার জন্য পিএইচপি-ডেভেলপার ইনস্টল করতে হলে তা করতে পারেন নিচের মত করে

sudo apt-get install php5-dev

ইনস্টল করা হয়ে গেলে অ্যাপাচি রিস্টার্ট দিন। মনে আছে কিভাবে রিস্টার্ট দিতে হয়? না মনে থাকলে এখান থেকে দেখে নিন

sudo /etc/init.d/apache2 restart

Read the rest of this entry »

  • Share/Bookmark

ডেবিয়ান এবং উবুন্তুতে মাইএসকিউএল ইন্সটল করা

মাইএসকিউএল হল বর্তমানের একটি অন্যতম জনপ্রিয় আরডিবিএমএস (RDBMS) বা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেবিয়ান বা উবুন্তুতে মাইএসকিউএল ইন্সটল করা একদম পানির মত সোজা, শুধু আপনার টার্মিনালে নিচের কমান্ড দিন

sudo apt-get install mysql-server

এবার আপনার টার্মিনাল স্ক্রিনে বেশ কিছু অ্যাকটিভিটি শুরু হবে। একসময় একটি নীল রংয়ের স্ক্রিন এসে আপনাকে জিজ্ঞেস করবে মাইএসকিউএলের রুট পাসওয়ার্ড কি দিবেন। একটু কঠিন টাইপের কিছু দিয়ে একবার ট্যাব চাপুন, তাহলে নিচের “ok” বাটনটি হাইলাইট হবে। এবার এন্টার/স্পেসবার প্রেস করুন। যদি আবার পাসওয়ার্ড জিজ্ঞেস করে তাহলে আবার একই পাসওয়ার্ড লিখে ট্যাব চেপে এন্টার/স্পেসবার চাপুন।
Read the rest of this entry »

  • Share/Bookmark

ডেবিয়ান এবং উবুন্তুতে অ্যাপাচি ইন্সটল করা

অ্যাপাচি হল বহুল ব্যবহৃত একটি ওপেন সোর্স ওয়েবসার্ভার। পিএইচপি দিয়ে লেখা কোন স্ক্রিপ্ট ব্রাউজারে দেখতে হলে আমাদের লাইটিপিডি, এনজিনএক্স বা অ্যাপাচির মত কোন একটি ওয়েব সার্ভার ব্যবহার করতে হবে।

এই পোস্টে আমরা দেখব ডেবিয়ান এবং উবুন্তুতে কিভাবে অ্যাপাচি ইনস্টল করতে হয়। এছাড়াও আমরা দেখব কিভাবে ইনস্টল করার পরে কিছু ডিফল্ট সেটিং পরিবর্তন করে মড রিরাইট এনাবল করা যায় এবং অ্যাপাচির ডকুমেন্ট ডিরেক্টরী পরিবর্তন করা যায়।

সবার আগে আপনার apt-get আপডেট করা প্রয়োজন আর তা করা জন্য আপনার টার্মিনালে নিচের কমান্ড দিন

sudo apt-get update

Read the rest of this entry »

  • Share/Bookmark