বাংলায় পিএইচপি নিয়ে যৎসামান্য কিছু রিসোর্সের কারনে আমি অনেকদিন ধরেই চাইছিলাম কিছু একটা হোক। আমরা একটা কোলাবোরেটিভ প্রজেক্টও শুরু করেছিলাম। কিন্তু নানান ধরনের অসুবিধা এবং লেখক অভাবে প্রজেক্টটি নিয়ে এগোনো সম্ভব হয়নি। তাই আমরা এইবার শুরু করলাম একটা পিএইচপি ব্লগ। এখানে আমরা মোটামুটি কুকবুক ফরম্যাটে লেখা চালিয়ে যাব। দেখা যাক কতদুর এগোনো যায়

ধন্যবাদ আপনাদের সবাইকে পড়ার জন্য, সাহস দেয়ার জন্য

এখানে একটা ব্যপার না বললেই না, সেটা হল পিএইচপির জনপ্রিয়তার মূল কারন হল অসম্ভব শক্তিশালী একটি কম্যুনিটি। আমাদের এই ব্লগেও আসলে বিভিন্ন লেখদের ব্লগ থেকে কোড এবং টিপসের সংকলন (ট্রান্সলেটেড) প্রকাশ করা হয়েছে। তাই কৃতজ্ঞতা সেই সকল ওপেন সোর্স ডেভেলপার এবং লেখক দের প্রতি, যারা নিজেদের জ্ঞ্যান অন্যের জন্য বিলিয়ে দিতে কুন্ঠিত নন

আমাদের এখানে লেখক হিসেবে আছেন আশরাফ মাসনুন, সামিউল জাহান, আরাফাত রহমান, ত্রিভুজ এবং আমি হাসিন হায়দার

আর কেউ যদি আমাকে ইমেইল করতে চান তবে করতে পারবেন hasin at leevio dot com এ

  • Share/Bookmark