বাংলায় পিএইচপি নিয়ে কিছুমিছু
বর্ণগুচ্ছের সহজ পাঠ- ডিক্লেয়ারেশন
আগের পর্বে আমরা জেনেছিলাম স্ট্রিং কি। আজ আমরা দেখবো কিভাবে স্ট্রিং ডিক্লেয়ার করতে হয়।
পিএইচপিতে তিন উপায়ে স্ট্রিং লিখা যায়-
- সিঙ্গেল কোট (single quote ) ব্যাবহার করে,
- ডাবল কোট (double quote ) ব্যাবহার করে,
- হেয়ারডক (heredoc) ব্যাবহার করে।
সিঙ্গেল কোট (single quote ) এর ব্যাবহারঃ
স্ট্রিং-কে সিঙ্গেল কোট(‘’)-এর মধ্যে লেখা যায়। কে যেন মনে হয় বলেছিলো–
An example is worth a thousand words
![]()
একটা উদাহরণ দিলেই পরিষ্কার হবে-
<?php //filename: /home/samiul/www/string1.php echo 'php book project'; ?>
এবার আউটপুট-টি দেখি–
output
খেয়াল করে দেখেন যে সিঙ্গেল কোট(‘’)-এর ভিতরের অংশটুকুই শুধু ব্রাউজারে রেন্ডারড হয়েছে। সিঙ্গেল কোট(‘’)-এর ভিতরের শব্দগুলোর মাঝের স্পেগুলোও বাদ যায়নি ।
আরো কিছু উদাহরণ –
<?php //filename: /home/samiul/www/string2.php echo '1024';//OUTPUT: 1024 echo '14th November 2009';//OUTPUT: 14th November 2009 $var= 'string variable'; echo $var;//OUTPUT: string variable ?>
এখন যদি আমরা কোন টেক্সটে কোন সিঙ্গেল কোট দিতে চাই তাহলে এটাকে এস্কেপ করতে হবে ব্যাকস্ল্যাশ(\) দিয়ে ।যেমন-
<?php //filename: /home/samiul/www/string3.php echo 'It\'s me';//OUTPUT: It's me ?>
এবং কোন টেক্সটে কোন ব্যাকস্ল্যাশ(\) দিতে চাইলেও সেটাকে এস্কেপ করতে হবে ব্যাকস্ল্যাশ(\) দিয়ে ।যেমন-
<?php //filename: /home/samiul/www/string4.php echo 'C:\\windows';// OUTPUT: C:\windows ?>
কিন্তু অন্য আর কোন ক্যারেক্টার এস্কেপ করা যাবে না, এস্কেপ করলে
ব্যাকস্ল্যাশ(\) সহ আউটপুট আসবে ।
যেমন —
<?php //filename: /home/samiul/www/string5.php echo 'hi\n'; //OUTPUT: hi\n ?>