বাংলায় পিএইচপি নিয়ে কিছুমিছু
পিএইচপি বেসিকস ৬ – লুপ, while এবং do-while দিয়ে
কোডের কোন একটি অংশ বার বার রান করানোর জন্য আমরা লুপ ব্যবহার করি। পিএইচপি তে বেশ কয়েকভাবে লুপ তৈরী করা যায়, যেমন while, do-while, for এবং foreach। এদের মাঝে foreach টা অ্যারের সাথে ব্যবহৃত হয়। বাকিগুলো যে যেভাবে ব্যবহার করে। চলুন আমরা দেখি পিএইচপিতে কিভাবে লুপ তৈরী করা হয়। এই পোস্টে আমরা এবং while এর do-while এর উদাহরন দেখব। পরের পোস্টে দেখব for এর । প্রথমেই চলুন while দিয়ে একটি উদাহরন দেখি
<?php
//filename: /home/hasin/www/loop1.php
$i=0;
while ($i<10)
{
echo $i."<br/>";
if($i>7) break;
$i = $i+1;
}
?>
আমরা যদি কোড দেখি, তাহলে দেখব যে এখানে while ব্লক শুরু হয়েছে লাইন নম্বর ৪ থেকে। while ব্লক কতক্ষন চলবে সেই কন্ডিশন বা এক্সপ্রেশন আমরা দিয়ে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেটের মাঝে, যে যতক্ষন $i এর মান ১০ এর নিচে থাকবে ততক্ষন আমাদের while লুপ রান করবে।
লাইন # ৫ এ আমরা লুপের স্কোপ শুরু করেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যা শেষ হয়েছে লাইন # ৯ এ
লাইন # ৬ এ আমরা $i এর মান প্রিন্ট করেছি
লাইন # ৭ এ আমরা চেক করেছি যে $i এর মান ৭ এর উপরে গেছে কিনা, যদি গিয়ে থাকে তাহলে আমরা পিএইচপি কে বলছি যে লুপ থেকে বের হয়ে যাও। লুপের কোন অংশে break রান করলে পিএইচপি সেই লুপ থেকে বের হয়ে যায়।
লাইন # ৮ এ আমরা $i এর মান ১ করে বাড়িয়েছি। এই লাইন টিকে নিচের মত করেও লেখা যেত
$i+=1;
অথবা
$i++;
আমরা যদি কোডটুকু রান করাই তাহলে আমরা স্ক্রিনে ০ থেকে ৮ পর্যন্ত লেখা দেখতে পাব।
একই ভাবে আমরা do-while লুপ লিখতে পারি, যেমন নিচের উদাহরনটি দেখুন
<?php
//filename: /home/hasin/www/loop2.php
$i=0;
do{
echo $i."<br />";
if ($i > 7) break;
$i++;
} while($i < 10);
?>
এখানে লুপ শুরু করতে হয় do দিয়ে এবং শেষ করতে হয় while দিয়ে, আর কন্ডিশনটি থাকে while এর সাথেই। বাকি সব তো একই রকম।
December 12, 2009 - 12:23 pm
লুপের বিস্তারিত ব্যাখ্যা চাচ্ছি। কোনো উদাহরণ দিয়ে যেটা লুপ বুঝানোর সময় আমরা অন্যকে বলতে পারব। হতে পারে শিয়ালের কুমিরের বাচ্চা খাওয়ার উদাহরণ।
December 12, 2009 - 5:36 pm
I want to details php row coding with example please
December 12, 2009 - 11:15 pm
স্যরি, আপনার কথা বুঝলাম না :-s