বাংলায় পিএইচপি নিয়ে কিছুমিছু
পিএইচপির ম্যাথেমেটিকাল ফাংশন্স : পর্ব – ১
ম্যাথ বা গনিতের কথা ভাবলেই আমার মনে পড়ে যায় রাশভারী চেহারার কোন পন্ডিতের কথা। মাঝে মাঝে ভাবতাম যে লোকটা গনিতের সূত্রপাত করেছেন তাকে যদি একবার আমার সামনে পেতাম তাহলে তাকে হাতে কলমে বুঝিয়ে দিতাম গনিত কষার কত মজা
কিন্তু পিএইচপি শেখার পর থেকে মনে হয় ম্যাথ বোধহ্য় অতটা খারাপ কিছু না
পিএইচপি তে আমি পেয়েছি অসাধারন কিছু ম্যাথমেটিকাল ফাংশন্স যেগুলো দিয়ে প্রায় সব ধরনের ম্যাথমেটিকাল প্রবলেম এর সমাধান করা সম্ভব খুব সহজেই
আসুন তবে দেখা যাক পিএইচপির গনিতের দৌড় কতদূর
পিএইচপিতে প্রায় ৫০ টি ম্যাথ ফাংশন্স আছে যেগুলো আমরা কয়েক পর্বে দেখব । প্রথম পর্বে আমরা দেখব abs(), ceil(), floor(), is_finite() এবং is_infinite() – এই ৫ টি ফাংশন্স । তাহলে চলুন শুরু করা যাক।
abs():
যে কোন সংখ্যার ধনাত্নক মান নির্নয় করতে আমরা এই ফাংশনটি ব্যবহার করব। যেমনঃ
<?php //filename: /home/masnun/phpbook/math-1-abs.php $number1 = 11; echo abs($number1); // outputs: 11 ?> <?php $number2 = -11; echo abs($number2); // outputs: 11 ?>
ceil():
ভগ্নাংশের মান বৃদ্ধি করে পরবর্তী পূর্ন সংখ্যায় পরিণত করে । যেমনঃ
<?php //filename: /home/masnun/phpbook/math-1-ceil.php $number1 = 3.4; echo ceil($number1); // Outputs: 4 ?> <?php $number2 = -3.4; echo ceil($number2); // Outputs: -3 ?>
লক্ষ্য করুন, ঋনাত্নক সংখ্যার ক্ষেত্রে -৩, -৩.৪ অপেক্ষা বৃহত্তর
floor():
এটি ঠিক ceil() এর উল্টোটা করে। অর্থাৎ ভগ্নাংশের মান হ্রাস করে পূর্ববর্তী পূর্ন সংখ্যায় পরিণত করে । যেমনঃ
<?php //filename: /home/masnun/phpbook/math-1-floor.php $number1 = 3.4; echo floor($number1); // Outputs: 3 ?> <?php $number2 = -3.4; echo floor($number2); // Outputs: -4 ?>
is_finite():
এই ফাংশনটির রিটার্ন ভ্যালু একটি Boolean value । অর্থাৎ যদি প্রদত্ত সংখ্যাটি সসীম হয় তবে এটি True নচেৎ False রিটার্ন করে । সহজভাবে ব্যখ্যা করার জন্য এখানে আমি “সসীম” শব্দটি ব্যবহার করলাম। মূলত, সংখ্যাটি “float” ডাটা টাইপের সীমার ভেতরে আছে কিনা সেটা যাচাই করাই এই ফাংশনটির কাজ । যেমনঃ
<?php //filename: /home/masnun/phpbook/math-1-is_finite.php $number1 = 30003; var_dump( is_finite($number1) ); // Outputs: bool(true) ?> <?php $number2 = log(0); var_dump( is_finite($number2) ); // Outputs: bool(false) ?>
is_infinite():
আগের ফাংশনটির ঠিক বিপরীত এই ফাংশনটি। এটি নির্দেশ করে প্রদত্ত সংখ্যাটি অসীম কিনা । যেমনঃ
<?php //filename: /home/masnun/phpbook/math-1-is_infinite.php $number1 = 30003; var_dump( is_infinite($number1) ); // Outputs: bool(false) ?> <?php $number2 = log(0); var_dump( is_infinite($number2) ); // Outputs: bool(true) ?>
বিদ্রঃ উপরের দুটি ফাংশনের ব্যবহার দেখাতে গিয়ে আমি log(0) ব্যবহার করেছি । log(0) এর মান অসীম বলে বিবেচিত হ্য় । এটিও পিএইচপির ম্যাথ ফাংশনগুলির মধ্যে গুরুত্বপূর্ন একটি । আমরা পরবর্তী কোন পর্বে এটির ব্যবহার দেখে নিব ।
এই লেখাটিতে ব্যবহৃত পিএইচপি ফাইলগুলো ডাউনলোড করে নিনঃ http://bangla-phpbook.googlecode.com/files/phpbook-math-1.zip
January 4, 2010 - 12:01 am
আপনাদের এ উদ্যোগটি আসলেই প্রশংসার যোগ্য। আশা করি আপনারা থেমে যাবেন না!