বাংলায় পিএইচপি নিয়ে কিছুমিছু
ইনস্টলেশন পর্ব-৩ (উইন্ডোজ)

ওয়েব সার্ভার সেটাপ করার পর আমরা PHP সেটআপ ও কনফিগার করা শিখেছি। এবার ডাটাবেসটা সেটাপ করে নিলেই কাজ করার জন্য মোটামুটি আমরা প্রস্তুত হয়ে যাবো। Apache ও PHP এর সাথে ডাটাবেস হিসেবে ব্যবহার করবো MySQL. ডাটাবেস সম্পর্কিত সাধারণ আলোচনা পরববর্তীতে করা যাবে আপাতত সেটাপ শুরু করা যাক-
১) প্রথমেই অনলাইন থেকে MySQL এর ফ্রি ইনস্টলারটি ডাউনলোড করে সাধারণ সফটওয়্যারের মত সেটাপ করে নিতে হবে।
২) সেটাপের শেষ ধাপে ইনস্টলেশন উইজার্ডে Configure the MySQL Server now চেক করে দিলে MySQL কনফিগারেশন উইজার্ড শুরু হবে। অথবা স্টার্ট মেনু হতে MySQL > MySQL Server Instance Config Wizard এ ক্লিক করে কনফিগারিং শুরু করা যেতে পারে।

৩) কনফিগার টাইপ Detailed Configuration করে Next করুন।

৪) সার্ভার টাইপ এ Developer Machine নির্বাচন করে Next।
৫) ডেটাবেস ইউজেস Multifunctional Database নির্বাচন করুন।
৬) InnoDB Tablespace Settings এ \Data\ নির্বাচন করুন।
৭) নাম্বার অব কনকারেন্ট কানেকশনে রাখুন Decision Support (DSS)/OLAP।
৮) এরপরের ধাপে Enable TCP/IP Networking চেক করতে হবে যার পোর্ট হবে 3306 ।

৯) ক্যারেক্টার সেটে Standard Character Set নির্বাচন করুন।
১০) উইন্ডোজ অপশনে Install As Windows Service চেক করলে MySQL সার্ভিস হিসেবে ইনস্টল হবে। এবং Launch the MySQL Server automatically চেক করা থাকলে প্রতিবার উইন্ডোজ ওপেন হওয়ার সময় নিজে থেকে MySQL চালু হয়ে যাবে। দু’টো অপশনই চেক করে Next করতে পারেন।
১১) এরপর সিকিউরিটি অপশনে অবশ্যই রুট পাসওয়ার্ড নির্ধারন করবেন। সার্ভারের নিরাপত্তার জন্য Enable root access from remote machines আনচেক থাকা ভাল। তবে অন্য মেশিন থেকে সরাসরি MySQL এডমিন একসেস করতে চাইলে চেক করে Next করুন।
১২) সব শেষে Execute বাটনে ক্লিক করলে কনফিগার হয়ে যাবে। সব ঠিকঠাক মত হলে নিচের মত দেখাবে।

এটুকু হয়ে যাওয়ার পর PHP5 কে আমাদের MySQL এর সাথে সমন্বয় করতে আরো কিছু কাজ বাকী। এরজন্য PHP যেখানে সেটাপ করা হয়েছে ওখান থেকে libmysql.dll বা php_mysql.dll ফাইলটিকে উইন্ডোজে(Windows\System32\) কপি করতে হবে। সংক্ষেপে-
C:\php\ext\php_mysql.dll কপি হবে C:\Windows\System32\php_mysql.dll এ।
অতঃপর php ফোল্ডারে ঢুকে (C:\php\) php.ini ফাইলটি খুলে ;extension=php_mysql.dll লাইনটি এডিট করে extension=php_mysql.dll করুন। মানে লাইনের প্রথমে থাকা সিমিকোলনটি ( ; ) সরিয়ে দিতে হবে।
সব ধাপ মোটামুটি শেষ। এবার আমরা আমাদের ওয়েব সার্ভারটি (Apache) রিস্টার্ট করে কাজ শেষ করবো।
চলুন এবার যাচাই করি MySQL ঠিক মত চলছে কিনা। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১) স্টার্ট মেনু থেকে MySQL > MySQL Command Line Client-টি খুলে কনফিগার করার সময় যে root পাসওয়ার্ডটা ব্যবহার করা হয়েছিলো সেটি টাইপ করে লগইন করুন।
২) কনসোলো Status কমান্ড দিলে MySQL সম্পর্কিত কিছু তথ্য দেখাবে যেখানে সার্ভার Uptime: দেখে বুঝতে পারবেন সার্ভারটি ঠিক ভাবে চলছে কিনা।
উইন্ডোজ পরিবেশে আমাদের কাজের পরিবেশ মোটমুটি প্রস্তুত এখন। এরপর আরো এডভান্সড ও বিভিন্ন কার্যকরী টুল নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে আপাতত আমরা কোড করার জন্য প্রস্তুত। সুতরাং, কোডিং শুরু করা যেতে পারে-
December 5, 2009 - 7:52 pm
ত্রিভুজ ভাই, পিএইচপির নতুন এডিশনে মাইএসকিউএল নেটিভ ড্রাইভার এসেছে। সেটাও একবার হাইলাইট করতে পারেন।
December 6, 2009 - 5:19 pm
বেসিক ইনস্টলেশন শেষ হলো মাত্র। ইনস্টলেশন নিয়ে আরো লেখা আসবে। আর ডাটাবেস নিয়ে আরো কিছু লেখা দিতে হবে। শুধু ডাটাবেস নিয়েই একটা বই লেখা উচিত আমাদের। পরবর্তী কিছু পর্বে ডাটাবেস নিয়ে বিস্তারিত লিখতে হবে। শুধু কোডিং এর ভেতরে ডাটাবেস সম্পর্কিত আলোচনা না করে কিছু থিওরী জানানো উচিত নবীনদেরকে।