বাংলায় পিএইচপি নিয়ে কিছুমিছু
বর্ণগুচ্ছের(String) সহজ পাঠ- শুরু থেকে শুরু
ওয়েবে এখন অনেক উপাদান যেমন ভিডিও , এনিমেশন, সাউন্ড, ছবি অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তারপরও ওয়েবের অনেকাংশ জুড়ে আছে টেক্সট-মানে অক্ষরের পর অক্ষর!
এই টেক্সট-কে ওয়েবে প্রকাশ করার জন্য পিএইচপি-তে যে ডাটাটাইপ ব্যাবহার করা হয় সেটি হলো স্ট্রিং।
এই স্ট্রিং হ্যান্ডলিং আজকের অনলাইন সফটওয়ার ডেভেলপমেন্টে অনেক গূরুত্বপূর্ন ভূমিকা রাখে , ডাটা ভ্যালিডেশন থেকে শুরু করে অনেক সিকিউরিটি ইস্যুতে স্ট্রিং হ্যান্ডলিং জরুরী, কোন ডাটা আমার স্টোরেজে জমা হচ্ছে , কোন ডাটা আমি user-কে দেখাবো এইসব ব্যাপার control করতে চাইলে স্ট্রিং হ্যান্ডলিং সম্পর্কে জানতে হবে, সুতরাং ভালো ডেভেলপার হতে হলে পিএইচপিতে স্ট্রিং ও এর ফাংশন সমূহের ব্যাবহার ভালোভাবে জানাটা জরূরী ।
স্ট্রিং কি?
প্রথমে জেনে নেই স্ট্রিং কি জিনিস, খায় না মাথায় দেয়
।
স্ট্রিং আসলে কতগুলো অক্ষরের সমাহার, অনেকগুলো বর্ণের সমষ্টি, সেজন্যই বলছি বর্ণগুচ্ছ
।
এই স্ট্রিং হতে পারে একটি বাক্য, নাম্বার , অথবা একটি শব্দ অথবা একটি মাত্র অক্ষর, একটিমাত্র নাম্বার, অথবা কোন ডেটও হতে পারে।
স্ট্রিং এর মধ্যে অক্ষর, নাম্বার, স্পেস, পাঙ্কচুয়েশন যে কোন কিছুই থাকতে পারে।
যেমন নিচের সবগুলোই স্ট্রিং -
- ‘phpbook’
- ‘December 4, 2009’
- “I”
- “5”
- “Hi!”
পিএইচপিতে স্ট্রিং
পিএইচপিতে স্ট্রিং নিয়ে কাজ করতে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো আলাদা কোন ঝক্বি পোহাতে হয় না । কারণ পিএইচপি যেহেতু loosely typed তাই কোন ভ্যারিয়েবলে কোন ভ্যালু এসাইন করার সাথে সাথে সেই ভ্যারিয়েবল typecast করে নেয়-স্ট্রিং নিয়ে কাজ করা আর কখনো এতো সহজ ছিলো না
পিএইচপিতে একটি ক্যারেকটার মিন করে এক বাইটকে- তার মানে হচ্ছে আট বিট। তার মানে এই এক বাইট দিয়ে আলাদা আলাদা ২৫৬-টি ক্যারেকটার প্রকাশ করা সম্ভব। এবং বর্তমানে পিএইচপিতে ইউনিকোডের কোন নেটিভ সাপোর্ট নেই!
তবে একটা সুখবর শোনাতে পারি যে পিএইচপিতে স্ট্রিং -এর সাইজ নিয়ে কোন বাধ্যবাধকতা নেই, সাইজ নির্ভর করে কম্পিউটারের মেমরীর উপর।
ও, আরেকটি সুখবর হচ্ছে যে, পিএইচপি-৬ থেকে আমরা নেটিভ ইউনিকোড স্ট্রিং টাইপ পেতে যাচ্ছি, শুধু তাই না অতিরিক্ত একটি বাইনারী স্ট্রিং টাইপও আসছে ।
অর্থাৎ বর্তমানে পিএইচপিতে ব্যাবহৃত ASCII encoding-এর পরিবর্তে আমরা Unicode encoding পাবো যেখানে আমরা এখন ১ ক্যারেকটার = ১ বাইট পাচ্ছি , সেখানে পাবো ১ ক্যারেকটার >= ১ বাইট !
পরবর্তী পর্বে আমরা দেখবো কিভাবে পিএইচপিতে স্ট্রিং ডিক্লেয়ার করতে হয়।
December 4, 2009 - 10:32 pm
ভাইয়া খুব ভাল হইছে। চালিয়ে যান। বন্ধ করবেন না কিন্তু।এটা আগে জানতাম না।পরবর্তী পর্ব কবে দিবেন?
December 5, 2009 - 12:32 am
কাল দিয়ে দেবো,সামনে মিড-টার্ম পরীক্ষা, দৌড়ের উপ্রে আছি ভাই
December 4, 2009 - 10:40 pm
ভাই খুবঈ ভাল হইছে। খুব মজা করে লেখছেন।”প্রথমে জেনে নেই স্ট্রিং কি জিনিস, খায় না মাথায় দেয়
।”
December 10, 2009 - 7:16 pm
Dear Sir, Thank you all of you for helping learners about PHP. I also want to learn php but how & from where I should start Pls. advice me.
Thanks
Dula