ম্যাথমেটিকাল অপারেটর টার্ম টা শুনতে বড়ই খটমট টাইপের লাগলেও আসলে এইটা জলবৎ তরলং মার্কা সহজ একটা জিনিস। এইযে আমরা যোগ, বিয়োগ, গুন, ভাগ করার জন্য যেই সাইন গুলো ব্যবহার করি তাদেরকেই বলে ম্যাথেমেটিকাল অপারেটর। চলুন দেখে নেই পিএইচপিতে সাপোর্টেড ম্যাথেমেটিকাল অপারেটর গুলো, তাদের নাম এবং কাজ

+ এইটা হল সবচেয়ে কঠিন (থুক্কু সহজ) অপারেটর :) এর কাজ হল যোগ করা
- বিয়োগ করার জন্য
* এটা দিয়ে গুন করা হয়, মাল্টিপ্লিকেশন অপারেটর
/ ডিভিশন অপারেটর, ভাগ করার জন্য
% মডুলাস অপারেটর, মনে আছে আমরা ছোটবেলায় পাটিগনিতের অংকে দুটি সংখ্যার ভাগফলের অবশিষ্ট বের করতাম। সেই কাজ করা হয় মডুলাস অপারেটর দিয়ে

অপারেটর প্রিসিডেন্স
এর মানে হল কোন অপারেটর কার আগে কাজ করবে এইটা বলা যায় এইভাবে যে *, / এবং % এর একই রকম প্রিসিডেন্স এবং + ও – আসবে এর পরে। ফলে কোনো স্টেটমেন্ট যদি এমন হয়
১+৫*৩
তাহলে তার ফলাফল হবে ১৬, কারন * কাজ করবে সবার আগে।

মনে আছে ছোটবেলার সেই BODMAS এর কথা, সরল করার সময় বার বার মনে করা লাগত – ওই যে
Bracket Or Division Multiplication Addition Subtraction = BODMAS

:)

এখানেও সেই একই ব্যপার।

  • Share/Bookmark