বাংলায় পিএইচপি নিয়ে কিছুমিছু
হ্যালো
বাংলায় পিএইচপি নিয়ে যৎসামান্য কিছু রিসোর্সের কারনে আমি অনেকদিন ধরেই চাইছিলাম কিছু একটা হোক। আমরা একটা কোলাবোরেটিভ প্রজেক্টও শুরু করেছিলাম। কিন্তু নানান ধরনের অসুবিধা এবং লেখক অভাবে প্রজেক্টটি নিয়ে এগোনো সম্ভব হয়নি। তাই এইবার শুরু করলাম একটা পিএইচপি ব্লগ। এখানে আমি কুকবুক ফরম্যাটে লেখা চালিয়ে যাব। দেখা যাক কতদুর এগোনো যায়
ধন্যবাদ আপনাদের সবাইকে পড়ার জন্য, সাহস দেয়ার জন্য
এই ব্লগে আমি উইন্ডোজ রিলেটেড প্রায় সবকিছুই এড়িয়ে যাব, যেমন আমি ডিটেইলে দেখাব না যে কিভাবে উইন্ডোজে পিএইচপি স্ট্যাক সেটআপ করতে হয়। আমি মূলত ল্যাম্প স্ট্যাক এবং সেই সম্পর্কিত সবকিছু নিয়ে এখানে আলোচনা করব
আরেকটা ব্যপার, লিনাক্স অপারেটিং সিস্টেম গুলোর মাঝে আমি ডেবিয়ান এবং উবুন্তুর কমান্ড গুলোই এখানে উল্লেখ করব। সেন্ট ওএস বা জেন্টু তে আমি সবকিছু জানি না, সেজন্য ভুল বেশী কিছু বলার চেয়ে সঠিক অল্প কিছু বলা ভাল বলেই আমি মনে করি
November 29, 2009 - 9:31 pm
Hi, this is a comment.
To delete a comment, just log in and view the post's comments. There you will have the option to edit or delete them.
November 30, 2009 - 3:56 pm
ইনশাল্লাহ এবার বই লেখার কাজটা নিয়মিত আগানো যাবে।
December 10, 2009 - 2:08 pm
ল্যাম্প স্ট্যাক কি ?
December 10, 2009 - 2:46 pm
LAMP = Linux Apache MySQL PHP
January 9, 2010 - 3:37 pm
খুবই ভালো উদ্দেগ। একটা প্রশ্ন উত্তর পর্ব চালু করলে কেমন হয়। আমরা যারা নতুন শিখছি এবং শিখতে গিয়ে বাদার সম্মুক্ষিন হচ্ছি তাদের প্রশ্ন এবং উত্তর থাকবে।
April 2, 2010 - 2:20 pm
ভাই এত জটিল জটিল বুদ্ধি কোথায় পান?? আমারেও একটু দেন না, পিলিজ…lol…অনেক অনেক অনেক অনেক অনেক অনেক শুভকামনা রইল।
শেহজাদ নুর তাউস